গ্যাজেট ওয়্যারহাউজ বিডির রিটার্ন পলিসি
রিটার্নের যোগ্যতা:
আমরা আমাদের অনলাইন এবং সরাসরি শপ থেকে কেনা বেশিরভাগ পণ্যের জন্য রিটার্ন গ্রহণ করি, নীচে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে:
- পণ্য প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন প্রক্রিয়া শুরু করতে হবে।
- পণ্যটি অবশ্যই অব্যবহৃত হতে হবে, তার আসল অবস্থায় এবং মূল প্যাকেজিংয়ে থাকতে হবে।
- কিছু পণ্য, যেমন প্রটেক্টর বা ক্যাম্পেইন অথবা ডিসকাউন্টযুক্ত পণ্য রিটার্ন যোগ্য নাও হতে পারে।
- আমাদের ওয়ারেন্টি পলিসি দ্বারা সমাধান বা সার্ভিস প্রদান করা সম্ভব নয় এমন পণ্য গুলো শুধুমাত্র রিটার্ন যোগ্য হবে।
- অনলাইন অর্ডার এর পণ্য রিটার্ন করতে হলে গ্রাহকের অবশ্যই পণ্যটির একটি সম্পূর্ণ (শুরু থেকে শেষ পর্যন্ত এবং বিরতিহীন) আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে।
রিটার্ন প্রক্রিয়া:
একটি পণ্য রিটার্ন করতে, অনুগ্রহ করে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আপনার অর্ডার নম্বর, আপনি যে পণ্য গুলো রিটার্ন করতে চাচ্ছেন এবং রিটার্ন করার কারণ সহ প্রয়োজনীয় বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। আমাদের কাস্টমার সাপোর্ট টিম থেকে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে রিটার্ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে। কাস্টমার সাপোর্ট : +৮৮০১৯২৪৮৬৪৭৬৭ (কল) +৮৮০১৯২৪৮৬৪৭৬৭ (হোয়াটসঅ্যাপ)
রিটার্ন শিপিং:
রিটার্ন শিপিংয়ের খরচ গ্রাহককে প্রদান করতে হবে। যদি আমাদের পক্ষ থেকে কোন ত্রুটির কারণে হয়ে থাকে (যেমন, ভুল পণ্য পাঠানো বা পণ্য ত্রুটি) সেক্ষেত্রে গ্যাজেট ওয়্যারহাউজ বিডি বহন করবেন। আমাদের কাস্টমার সাপোর্ট টিম থেকে প্রদানকৃত ঠিকানায় পণ্যটি রিটার্ন পাঠাতে হবে। রিটার্ন পাঠানোর সময় প্যাকেজিংয়ের একটি সম্পূর্ণ ভিডিও প্রদান করতে হবে।
- ঢাকা সিটির বাহির থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে রিটার্ন করতে হবে।
- ঢাকা সিটির মধ্যে, গ্যাজেট ওয়্যারহাউজ বিডির কেয়ার এর নিকটস্থ যেকোনো আউটলেটে এসে রিটার্ন করতে হবে।
পলিসি পরিবর্তনের অধিকার সংরক্ষন:
আমরা এই রিটার্ন পলিসি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করি যে কোন সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই। যেকোনো পরিবর্তন বা পরিমার্জন আমাদের ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে কার্যকর হবে।
বি.দ্রঃ অনুগ্রহ করে মনে রাখবেন যে এই রিটার্ন পলিসি আমাদের সামগ্রিক নিয়ম ও শর্তাবলীর অংশ এবং আমাদের ই-কমার্স ওয়েবসাইট ব্যবহার করে আপনি স্বীকার করেছেন যে আপনি এই পলিসিগুলো পড়েছেন, বুঝেছেন এবং সম্মত হয়েছেন৷ আপনার কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে, সহায়তার জন্য আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।